প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৬:১০ AM ||
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৬, ১:৩৫ AM
প্রাথমিকে প্রথম প্রান্তিক মূল্যায়ন; রূপসায়-৯৬৮৩ জন শিক্ষার্থীর অংশগ্রহন
এম মুরশীদ আলী: রূপসা
রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন স্ব স্ব বিদ্যালয়ের ১ম শ্রেণী ও ২য় শ্রেণী পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর পরীক্ষা দুপুর ১.৩০ মি: শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হবে। এ পরীক্ষা গত ৯ মে থেকে আগামী ১৪ মে পর্যন্ত চলবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা: আবুল কাশেম জানান- কয়েক বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণীর প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন হত। দীর্ঘকাল পর প্রাথমিকে শুরু হয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা।
১ম ও ২য় শ্রেণীর ৫০ নম্বরের লিখিত (যা প্রশ্ন পত্রের উপরে উত্তর দিবে) এবং ৫০ নম্বরের ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে করে শিশুরা নিজেকে যাচাই বা মূল্যায়ন করে পরবর্তী লেখাপড়ার উন্নয়ন সাধনে সচেষ্ট হবে। তাতে শিক্ষকদের পাঠদানের প্রতি আন্তরিকতা ও দায়িত্ব বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আনন্দচিত্তে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অভিভাবকগণ পরীক্ষা ব্যবস্থা ফিরে আসাতে সন্তুষ্ট প্রকাশ করছেন।
রূপসা উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রান্তিক মূল্যায়নে প্রথম শ্রেণীতে ১৮৭৪ জন, দ্বিতীয় শ্রেণীতে ২০২৮ জন, তৃতীয় শ্রেণীতে ২১৩১ জন, চতুর্থ শ্রেণীতে ১৯১৯ জন এবং পঞ্চম শ্রেণীতে ১৭৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১